চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে কবে আসছে ব্লকবাস্টার ‘সাইয়ারা’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
বিনোদন
A A

থিয়েটারে ব্লকবাস্টার হওয়ার পর এবার ওটিটিতেও আসছে মোহিত সুরির ‘সাইয়ারা’। আহান পাণ্ডে আর আনীত পাড্ডার ডেবিউ এই রোমান্টিক লাভস্টোরি জুলাইতে মুক্তি পেয়ে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছিলো।

বড়পর্দায় মুক্তি পেয়েই দর্শকদের হৃদয় জয় করেছে নতুন এই জুটি। একেবারেই রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন তারা। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দর্শকদের অনেকে জানিয়েছেন, তারা সিনেমাটি একাধিকবার হলেই গিয়ে দেখেছেন।

তবে এখন প্রশ্ন—ওটিটিতে কবে আসছে ‘সাইয়ারা’? নানা গুঞ্জনের মাঝেই সম্প্রতি যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে উল্লেখ আছে যে সিনেমাটি ১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।

ভক্তরা এই খবরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কারও মন্তব্য, “সেভ দ্য ডেট! প্রতি রবিবার দেখার মতো ফিল-গুড সিনেমা। দুর্দান্ত অভিনেতা আর মিউজিক।”

আবার কেউ লিখেছেন—“ওইদিনই দেখে ফেলব, আর অপেক্ষা করতে পারছি না।” আহানের মা ডিয়ান পাণ্ডেও পোস্টের নিচে লাল হৃদয়ের ইমোজি দিয়ে খুশি প্রকাশ করেছেন, যা এই তারিখের সত্যতা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও প্রযোজনা সংস্থা কিংবা ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সও স্ট্রিমিং তারিখ নিয়ে এখনো টুঁ শব্দটি করেনি।

এদিকে গেল সপ্তাহে ওয়ার-২ এবং কুলি মুক্তির পর বক্স অফিসে ‘সাইয়ারা’র দাপট কমেছে! নাহলে বক্স অফিসে রীতিমত পাল্লা দিয়ে আয় করছিলো নতুন জুটির এই ছবি। মুক্তির ৩৯তম দিনেও ‘সাইয়ারা’ আয় করেছে ২৫ লাখ রুপি!

Reneta

এখন পর্যন্ত শুধু ভারতেই ৬০ কোটি রুপিতে নির্মিত ‘সাইয়ারা’র নেট আয় ৩২০ কোটি রুপি। এদিকে বিশ্ব বাজারে সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৫৩৭.৮ কোটি রুপি (গ্রস আয়)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ওটিটিনেটফ্লিক্সবক্স অফিসসাইয়ারাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েরাও অস্ট্রেলিয়ার সাথে হেরে গেল বিশ্বকাপে

জুন ১৭, ২০২৬

২ শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, অভিভাবকদের মধ্যে আতঙ্ক

জুন ১৭, ২০২৬

মার্কিন নৌ অবরোধ অতিক্রম করে আরব সাগরে ঢুকেছে ইরানের তিন তেলবাহী জাহাজ

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬-এর ইরান-মার্কিন শান্তিচুক্তি: মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মেরুকরণ

জুন ১৭, ২০২৬

সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই, কৌতূহল বাড়ালো ‘হেডলাইন’!

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT