নেপালে হতে যাওয়া মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়কে দায়িত্ব দেয়া হয়েছে অর্পিতা বিশ্বাসকে। সহ-অধিনায়ক হিসেবে থাকছে থুইনুয়ে মারমা। মার্চের ১ তারিখ থেকে আসর গড়াবে মাঠে।
এবারের আসরে মোট চারটি দেশ অংশগ্রহণ করবে। দেশগুলো হলো-বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল। বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক নেপালের বিপক্ষে ২ মার্চ। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ৫ মার্চ এবং সবশেষ ৮ মার্চ ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ হবে।
গ্রুপপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে। ফাইনাল ম্যাচটি হবে ১০ মার্চ। প্রতিটি খেলা স্থানীয় সময় বিকাল ৩ টা থেকে শুরু হবে।
বাংলাদেশ দল:
গোলকিপার- মিসেস ইয়ারজান বেগম, মেঘলা রানী রায়, স্বপ্না আক্তার ঝিলি।
ডিফেন্ডার- মিসেস মোমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার ফোমি, মারিয়াম বিনতে হান্না, অর্পিতা বিশ্বাস অর্পিতা (অধিনায়ক), অনন্যা মর্মু বিথি, তাসপিয়া খাতুন।
মিডফিল্ডার- উম্মে কুলসুম, আরিফা আক্তার, মিসেস আলমিনা, বৃষ্টি রায়।
ফরোয়ার্ড- মিসেস রেশমি আক্তার, থুইনুয়ে মারমা, ফাতেমা আক্তার, পূজা চাকমা, সুমি, সুরভি আকন্দ প্রীতি, ক্রুনুচিং মারমা, সাথি মুন্ডা, আলপি আক্তার।







