চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’ থেকে মঙ্গলবার সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। প্রতিপক্ষ তখনও অজানা ছিল। বুধবার গ্রুপপর্বের খেলা শেষে সেমিতে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেয়েছে লাল-সবুজের দল।

মঙ্গলবার ‘এ’ গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে ভারত। সমান ম্যাচ খেলে এক জয় ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউটের টিকিট কাটে বাংলাদেশ। বাংলাদেশের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে ছিটকে যায় মালদ্বীপ।

বুধবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে পাকিস্তান। তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়েছে তারা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশকে প্রতিপক্ষ পেয়েছে তারা। দিনের অন্য ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারায় নেপাল। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে ভারতের বিপক্ষে লড়বে তারা।

২৮ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নেপাল। বিকেল ৪টায় গড়াবে লড়াই। একইদিনে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় সেমিতে লড়বে বাংলাদেশ-পাকিস্তান। ৩০ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বালেন শাহের চমক: নেপালের মন্ত্রিসভার সদস্যদের সম্পদের তথ্য প্রকাশ

এপ্রিল ১৩, ২০২৬

ঠাকুরগাঁওয়ে উৎপাদন হচ্ছে সুপার ফুড কেনুয়া

এপ্রিল ১৩, ২০২৬

ট্রাম্পের হুমকির পর কঠোর বার্তা আইআরজিসি’র

এপ্রিল ১৩, ২০২৬

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

এপ্রিল ১৩, ২০২৬

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT