চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর যুদ্ধে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। যদিও কয়েকদিনের মধ্যেই যুদ্ধ বিরতি দেয় দুই দেশ। সেই রেশ কাটেনি এখনও। ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে বেশ, গত এশিয়া কাপে টস এবং ম্যাচের পর হাত মেলাননি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। এমনকি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দেখা যায় একই চিত্র। টি-টুয়েন্টি বিশ্বকাপে রোববার মুখোমুখি হচ্ছে দুদল, তাই প্রশ্ন থেকে যায় আইসিসির বৈশ্বিক ইভেন্টটিতে কী হাত মেলাবেন দুই দেশের ক্রিকেটাররা?

নানা নাটকীয়তার পর অবশেষে গড়াচ্ছে ভারত ও পাকিস্তান ম্যাচ। নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করে আসরে। প্রতিবাদে ভারত ম্যাচ খেলবে না বলে জানায় পাকিস্তান। পরে আইসিসির অনুরোধে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সমঝোতায় ম্যাচ খেলতে রাজী হয় পাকিস্তান।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার কলম্বোতে রানাসিংহে প্রোমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনেও ছিল গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি। সেখানে দুদলের অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, টস এবং ম্যাচ শেষে ক্রিকেটারদের হাত মেলানো প্রসঙ্গে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা ক্রিকেট স্পিরিটের কথা বললেও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব খোলাসা করেননি নিজেদের সিদ্ধান্ত। রহস্য জিইয়ে রেখে বলেছেন, অপেক্ষা করতে।

পাকিস্তান ক্রিকেটার সঙ্গে হাত মেলানো প্রসঙ্গে গণমাধ্যমকর্মীর প্রশ্নে ভারত অধিনায়কের উত্তর, ‘সেটার জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আপনি এটাকে এত হাইলাইট করছেন কেন? আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, ভালো ক্রিকেট খেলব। বাকি সব সিদ্ধান্ত পরে নেওয়া হবে। এখন ভালো করে খান এবং ঘুমান, কাল দেখা যাবে।’

পাকিস্তান অধিনায়ক একই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘সবসময়ই স্পোর্টিং স্পিরিট, খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে খেলা উচিত। ব্যক্তিগতভাবে কী আশা করি বড় বিষয় নয়। ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলাটি হয়ে আসছে, সেভাবেই হওয়া উচিত। বাকিটা মাঠে দেখা যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলম্বোটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানপেহেলগামভারতভারত-পাকিস্তানলিড স্পোর্টসসালমানসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT