চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৩ রানে ৯ উইকেট হারিয়ে দেড়শর আগেই শেষ পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান

১১৩/২ থেকে ১৪৬/১০, ৩৩ রানে ৯ উইকেট হারিয়ে এশিয়া কাপ ফাইনালে রীতিমত ব্যাটিং ধস দেখেছে পাকিস্তান। সাহিবজাদা ফারহান ও ফখর জামানে উড়ন্ত শুরু পেয়েছিল পাকিস্তান। ৮৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পরই পাকিস্তান ব্যাটারদের চেপে ধরে ভারতীয় বোলাররা। কুলদীপ যাদবের স্পিনে দেড়শ রানের আগেই থামে পাকিস্তানের ইনিংস। শিরোপা ঘরে তুলতে ভারতের লাগবে ১৪৬ রান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে সালমান আগার দল।

উড়ন্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৫৮ বলে ৮৪ রান করেন সাহিবজাদা ফারহান এবং ফখর জামান। ৯.৪ ওভারে ৮৪ রানে বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ক্যাচ দেন ফারহান।  ৫ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করেন। টি-টুয়েন্টিতে তিনি প্রথম ব্যাটার হিসেবে জাসপ্রীত বুমরাহর বলে তিনটি ছক্কা হাঁকিয়েছেন, যা এর কোনো ব্যাটারই পারেননি।

১১৩ রানে সাইম আইয়ুবকে ফেরান কুলদীপ যাদব। এরপর ধস নামে নামে পাকিস্তানের ইনিংসে ৩৩ রান যোগ করতেই সবকটি উইকেট হারিয়ে গুটিয়ে যায় পাকিস্তান। ফখর জামান দুটি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৪৬ করেন। সাইম করেন ২ চারে ১১ বলে ১৪ রান। বাকিদের কেউ ৮ রানের বেশি করতে পারেননি। ৭ বলে ৮ রান করেন সালমান আগা। খালি হাতে ফিরেছেন মোহাম্মদ হারিস, শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ।

ভারতের বোলারদের মধ্যে কুলদীপ নেন ৪ উইকেট। বুমরাহ, বরুণ এবং অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৫গিলটি-টুয়েন্টিদুবাইপাকিস্তানফাইনালভারতভারত-পাকিস্তানসালমানসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক কবির হোসেন

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

জুন ২৪, ২০২৬

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

জুন ২৪, ২০২৬

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

জুন ২৪, ২০২৬

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT