চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’র জন্য সতর্ক পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের সামরিক নেতা সতর্কবার্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হতে পারে- এমন আশংকা উড়িয়ে না দিয়ে এমন পরিস্থিতির জন্য পাকিস্তান ‘পূর্ণ সতর্ক’ আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেছেন, “আমরা ভারতকে কোনভাবেই উপেক্ষা করছি না, কোন পরিস্থিতিতেই তাদের বিশ্বাস করছি না। আমার বিশ্লেষণ অনুযায়ী, আমি ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রার কোন যুদ্ধ বা নাশকতার শঙ্কা উড়িয়ে দিতে পারি না। এরমধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ থাকতে পারে। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।”

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে কথা বলেন। তিনি জানান, গত জুনে ভারত যে অপারেশন সিঁদুর শুরু করেছিল এটি ছিল ’৮৮ মিনিটের ট্রেলার’। তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করতে হয় সেই শিক্ষা দিতে ভারত সম্পূর্ণ প্রস্তুত ছিল।

তার ’৮৮ মিনিটের ট্রেলার’ মন্তব্যের পর পাক প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ প্রস্তুতির কথা বললেন।

এর আগে আরও কঠোর ভাষায় ভারতকে হুমকি দিয়ে খাজা আসিফ বলেছিলেন, “আমরা প্রস্তুত। আমরা পূর্ব সীমান্ত (ভারত) এবং পশ্চিম সীমান্ত (পাকিস্তান) দুই জায়গায় শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত। আল্লাহ আমাদের প্রথম রাউন্ডে সহায়তা করেছেন। তিনি আমাদের দ্বিতীয় রাউন্ডেও সহায়তা করবেন। যদি তারা চূড়ান্ত রাউন্ড চায় তাহলে আমাদের যুদ্ধ ছাড়া অন্য কোন উপায় থাকবে না।”

এর আগে গত সম্প্রতি সীমান্তে ব্যাপক সংঘাতে জড়িয়েছিল আফগানিস্তান ও পাকিস্তান। ওই সময় আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছিল তারা। তবে কাতার ও তুরস্কের মতো মধ্যস্থাকারী দেশগুলোর মধ্যস্থতায় সংঘর্ষ থেমেছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীভারত-পাকিস্তানসর্বাত্মক যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT