চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০৩, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথমে গোল হজম করে পরে বিরতির আগে আগে সমতায় ফিরেছে পিটার বাটলারের শিষ্যরা।

ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকে আক্রমণের পসরা সাজায় নেপাল। ১২ মিনিটে এসে প্রথম আক্রমণ করে বাংলাদেশ। সেটাও নেপাল ডিফেন্সে আটকে যায়। বাংলাদেশের প্রথম ১৫ মিনিট ছিল ভুলে ভরা।

১৯ মিনিটে নেপালের আক্রমণ ঠেকিয়ে দেন গোলকিপার মিলি আক্তার। পরের মিনিটে আবারও ত্রাতা হন মিলি। ২২ মিনিটে কর্নার আদায় করে নেয় নেপাল, ২৩ মিনিটে সেখান থেকে গোল আদায় করে নেয় দলটি। গোল করেন গীতা রানা।

পরের মিনিটে বাংলাদেশ কর্নার আদায় করে নেয়, ডি বক্সের মধ্যে বল ফেললেও কেউ মাথা ছোঁয়াতে পারেনি। বাংলাদেশ তখন সমতায় আসতে লড়াইয়ে তীব্রতা বাড়িয়ে দেয়। ২৮ মিনিটের সময় কুলিং বিরতিতে যায় দুদল।

৩৩ মিনিটে মারিয়া মান্দার থেকে বল কেড়ে নেয় নেপাল। ওই বলে কর্নার আদায় হলে হেড করে মিলি ঠেকিয়ে দেন। ৩৫ মিনিটে প্রীতি রায়ের জোরাল শট মিলির হাতে লেগে বারে ছোঁয়। এ যাত্রায়ও বেঁচে যায় বাংলাদেশ।

প্রথমার্ধের ৩৯ মিনিটে দুই পরিবর্তন করে বাংলাদেশ। কোচ পিটার জেমস বাটলার সুরভী আকন্দ প্রীতি ও উমেলা মারমাকে তুলে নিয়ে নামান তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রকে।

Reneta

৪৪ মিনিটে ঋতুপর্ণাকে ডি বক্সের বাইরে ফাউল করে নেপাল। ওই বল ডি বক্সের মাঝে ফেলেন মারিয়া, আদায় করে নেন কর্নার। ৪৫ মিনিটে সেই কর্নার থেকে ঋতুপর্ণার বাঁকানো শট সরাসরি জালে জড়ায়, ১-১ সমতায় আসে বাংলাদেশ। আসে বিরতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋতুপর্ণাগোয়ানেপালবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইল পাকিস্তান

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

জুলাই ২২, ২০২৬

চলতি করবর্ষের ই-রিটার্ন চালু, আছে ৫ শতাংশ কর প্রণোদনার সুযোগ

জুলাই ২২, ২০২৬

ফাহমিন জাফরের পড়ার টেবিল এখনও গুছিয়ে রেখেছেন মা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT