ভুটানের মেয়েদের লিগে খেলতে গেছেন বাংলাদেশের তারকা ফরোয়ার্ড সাবিনা খাতুন। আসরে নিজের শুরুর ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন তিনি। পারো এফসির হয়ে খেলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচসেরার পুরস্কার হাতে সাবিনা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম ম্যাচ শেষ। পারো এফসি।’
পারো এফসির হয়ে খেলছেন বাংলাদেশের একঝাক তারকা ফুটবলার। এ দলে আছেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়ারা।
পারো টেবিলের দুইয়ে আছে। ২ ম্যাচের দুটিতেই জয় পেয়েছে তারা। টেবিলের শীর্ষে থিম্পু সিটি এবং তারা তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে।







