ক্রিকেট

হার্মারের ঘূর্ণি-রাবাদার গতিতে বিধ্বস্ত বাংলাদেশ, সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

হার্মারের ঘূর্ণি-রাবাদার গতিতে বিধ্বস্ত বাংলাদেশ, সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

সাউথ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। সিমন হার্মারের ঘুর্ণি ও কাগিসো রাবাদার গতিতে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে পারলেও ৯ উইকেটে হার দেখেছে বাংলাদেশ। তাতে ১-০তে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিক দল।

দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে রোববার আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১০১.২ ওভারে ৪০০ রানে থামে প্রথম ইনিংস। জবাবে নেমে ১২৪.১ ওভারে ৫৫৭ রানে থামে প্রোটিয়ারা। ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১৬৮ রানে থামে বাংলাদেশ। প্রোটিয়াদের কেবল ১২ রানের লক্ষ্য দিতে পারে। রানতাড়ায় নেমে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রানে শেষ দিন শুরু করে বাংলাদেশ। প্রোটিয়াদের থেকে পিছিয়ে ছিল ৫৭ রান। মুশফিকুর রহিম ৫ এবং লিটন দাস ১২ রানে পঞ্চম দিনের খেলা শুরু করেন।

 

বিষয়:জোহানেসবার্গ টেস্ট বাংলাদেশ রাবাদা লিটন দাস সাউথ আফ্রিকা হার্মার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…