চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের হামলায় রাশিয়ার সাংবাদিক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইউক্রেনের হামলায় রাশিয়ার একজন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন রুশ সাংবাদিক। ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়ায় ফ্রন্ট লাইনের কাছে ইউক্রেনের ছোঁড়া গোলায় আরআইএ সংবাদ সংস্থার সংবাদদাতা রোস্টিস্লাভ জুরাভলেভ নিহত হন।

শনিবার (২২ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের আর্টিলারি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আহত হওয়ার পর তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু পথে ওই সাংবাদিকের মৃত্যু হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। তারা জানায়, রোস্টিস্লাভ জুরাভলেভর হত্যা পশ্চিমা এবং কিয়েভের পূর্বপরিকল্পিত ও যৌথ একটি অপরাধ।

সম্প্রতি ইউক্রেনকে ‘বিতর্কিত’ ক্লাস্টার বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা অনেক দেশের উদ্বেগ থাকা সত্ত্বেও এই বোমা দেওয়া হয়। মার্কিন এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে এই বোমা ব্যবহার করছে ইউক্রেন।

হোয়াইট হাউজেরর জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার (২০ জুলাই) বলেন, আমরা ইউক্রেনীয়দের কাছ থেকে কিছু প্রাথমিক প্রতিক্রিয়া পেয়েছি ও তারা ক্লাস্টার বোমা বেশ কার্যকরভাবে ব্যবহার করছে। অস্ত্রগুলো তারা যথাযথ ও কার্যকরভাবে ব্যবহার করছে। এ বিষয়ে ইউক্রেন থেকে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনে হামলানিহতরাশিয়া ইউক্রেন আগ্রাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT