স্বাস্থ্য

হামে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৪১৯

হামে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৪১৯

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১৯ জন। 

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭১ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন।

গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৫ হাজার ২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও এ পর্যন্ত এ রোগে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন

বিষয়:মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…