চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুক্রবার এই বৈঠক শুরু হয়, যা শনিবারও চলবে বলে জানা গেছে। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের অবসানে এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে রয়েছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন চিফ অব জেনারেল স্টাফ ইগর কস্তিউকভ ও বিনিয়োগবিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ। ইউক্রেনের প্রতিনিধিদলে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। গত নভেম্বরে তিনি একটি শান্তি পরিকল্পনার প্রস্তাব দেন। তবে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের আপত্তির মুখে ওই প্রস্তাবে কিছু সংশোধন আনা হয়। সংশোধিত প্রস্তাবের ভিত্তিতেই আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিনের আলোচনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈঠকটি রুদ্ধদ্বার অনুষ্ঠিত হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের বলেন, বৈঠকে অংশ নেওয়া ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তারা পরিস্থিতি সামলাতে প্রস্তুত।

এর আগে জেলেনস্কি এই বৈঠককে যুদ্ধ বন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন এবং জানান, মূল আলোচনায় দনবাস অঞ্চল গুরুত্ব পাবে। যদিও ট্রাম্পের শান্তি প্রস্তাবে দনবাস রাশিয়ার নিয়ন্ত্রণে দেওয়ার কথা থাকায় কিয়েভ এর বিরোধিতা করে আসছে। এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করে বলেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬

জাতীয় উন্নয়নের অংশ হিসেবে চোখের স্বাস্থ্যকে দেখতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানকে আবারও আলোচনায় ফেরাতে কাজ করছে পাকিস্তান

জুলাই ৩০, ২০২৬

হজযাত্রীদের জন্য সুখবর, বিমান টিকিটের দাম কমাল সরকার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT