চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলের মূল্য নির্ধারণে ইইউ ও জি-৭’র সিদ্ধান্তে রাশিয়ার নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া থেকে তেল আমদানিতে মূল্য কমিয়ে ব্যারেল প্রতি ৬০ ডলারের সীমা বেঁধে দেয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন, জি-৭ এবং অস্ট্রেলিয়ার সম্মত সিদ্ধান্তের ব্যাপারে নিন্দা জানিয়েছে মস্কো। তবে ইউ’র এই সিদ্ধান্ত যথেষ্ট নয় উল্লেখ করে ইউক্রেন এটি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে।

শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আমরা এই মূল্যসীমা মেনে নেব না। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক রাশিয়া এই পদক্ষেপ ‘বিশ্লেষণ’ করছে।’

সমুদ্র পথে রাশিয়ার অপরিশোধিত তেলের সরবরাহের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পাশাপাশি সোমবার বা তার পরেই তেলের ৬০ ডলারের মূল্যসীমা কার্যকর হবে।

এই নিষেধাজ্ঞা সমুদ্র পথে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ান অশোধিত তেলের চালান রোধ করবে, ইইউ ব্লক তেল আমদানির দুই-তৃতীয়াংশ সমুদ্র পথে রাশিয়া থেকে আমদানি করে। ইউক্রেন যুদ্ধে বিলিয়ন ডলারের ব্যয় মেটাতে রাশিয়া এই তেল বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে।

শনিবারের শুরুতে কিয়েভ প্রাইস ক্যাপকে স্বাগত জানিয়েছিল, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেছেন, এই মূল্যসীমা ‘গুরুতর’ নয় কারণ এটি রাশিয়ান অর্থনীতিতে যথেষ্ট ক্ষতি করবে না।

‘রাশিয়া ইতিমধ্যেই ইচ্ছাকৃতভাবে জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে বিশ্বের সব দেশের জন্য বিশাল ক্ষতি করেছে’ উল্লেখ করে জেলেনস্কি রাতের ভাষণে মূল্য সীমার সিদ্ধান্তকে একটি ‘দুর্বল অবস্থান’ হিসাবে বর্ণনা করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে রাষ্ট্রপতি প্যারেডে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

সেনাবাহিনীর অর্জিত সুনাম আরও বৃদ্ধি করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

সেনাবাহিনীর অর্জিত সুনাম আরও বৃদ্ধি করতে হবে: প্রধানমন্ত্রী

ধাওয়ানকে ফেরালেন মিরাজ

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT