চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু খেলোয়াড় টেস্ট খেলতে চায় না: রাসেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার রাসেল ডাইভিং করে ক্যাচ ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার ছয়ের ফুলঝুরি ছড়াতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের তুলনা মেলা ভার। বিশ্বব্যাপী ছোট সংস্করণের লিগগুলোতে সবচেয়ে বেশি তাদেরই দেখা যায়। অর্থ সংকটের কারণে অনেকে টেস্ট ক্রিকেট খেলতে চান না বলে অভিযোগ রয়েছে। দলটির অলরাউন্ডার আন্দ্রে রাসেল এ অভিযোগ মানতে নারাজ। তিনি বলেছেন, দলের কিছু খেলোয়াড় টেস্ট খেলতে চান না।

খেলোয়াড়দের গণহারে টেস্ট খেলতে না চাওয়ার বিষয়টি অস্বীকার করে রাসেল জানিয়েছেন, ‘আমি বিষয়টিকে অর্থ বলে মনে করি না, আমার মনে হয় না টাকা নিয়ে কারও সমস্যা আছে। সারাবিশ্বে যে পরিমাণ টি-টুয়েন্টি এবং লিগ আছে, আমার মনে হয় এ কারণে অনেক খেলোয়াড় টেস্ট খেলতে আগ্রহী না।’

রাসেলের এমন মন্তব্য এসেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর। চ্যাম্পিয়নশিপের তলানিতে নবম অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ একমাত্র সাউথ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচে বৃষ্টির হানায় ড্র করতে পেরেছিল দেশটি।

রাসেল আরও বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের অন্য খেলোয়াড়দের ব্যাট করা দেখতে পছন্দ করি, বিশেষত যখন তারা বাউন্ডারির পর বাউন্ডারি মারতে থাকে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দেশের বাইরে চুক্তি থেকে ভালো করতে পারবেন, আমার মনে সেই সুযোগটি দেয়া উচিত, তবে সবাই বড় মঞ্চে খেলতে চায়।’

‘সুতরাং, যদি বড় মঞ্চে টেস্ট ক্রিকেট হয়, আমি জানি তরুণরা সেখানে খেলতে পেরে খুশি হবে। আমার কাছে এটা শুধু অর্থ বা এমনকিছু মনে হয় না। আমার মনে হয় না টেস্ট ক্রিকেট আমার খেলা, সেটা আমার শরীরও সমর্থন করবে না। কিন্তু যারা এখন দলে আছেন তারা সেই চ্যালেঞ্জ নিতে সমর্থ্য হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপওয়েস্ট ইন্ডিজরাসেললিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT