বিনোদন

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন কিংবদন্তী রুনা লায়লা

রুনা লায়লা চ্যানেল আই অনলাইন সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী গায়িকা রুনা লায়লা মিনার-ই-দিল্লি সম্মাননা গ্রহণ করছেন, বাংলার সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান স্বীকৃতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেয়া হবে এই সম্মাননা।

আগামী ৪ মে থেকে ৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে।

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা সম্প্রতি রুনা লায়লাকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ সম্মাননার বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের আসরে বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। উৎসবটি বাস্তবায়নে সহযোগিতা করছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস।

এমন উৎসবে পুরস্কার প্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, “আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং একটি পুরস্কার গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি উৎসবের সভাপতি রাম কিশোরকে ধন্যবাদ জানাতে চাই। সেইসাথে ইন্দিরা গান্ধী শিল্প পরিষদ, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়কেও অনেক ধন্যবাদ। এটি সত্যিই একটি বিশাল পদক্ষেপ এবং এটি বিশ্বজুড়ে সৃজনশীল মানুষদের সৃজনশীলতার একটি সংহতি। আমি নিশ্চিত যে এটি একটি বড় সাফল্য অর্জন করবে এবং এর জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা।”

বিষয়:‘মিনার-ই-দিল্লি’ রুনা লায়লা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…