চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৬
বিনোদন
A A

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এক ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে। প্রথমবারের মতো সিডনির অন্যতম মর্যাদাপূর্ণ নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘সোলার পাওয়ার নেশন প্রেজেন্টস বাংলাদেশ নাইট ২০২৬’।

বাংলাদেশি সংস্কৃতি, সংগীত ও প্রবাসীদের মিলনমেলার এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে অংশ নিতে সিডনিতে পৌঁছেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। তার উপস্থিতি এবারের আয়োজনকে দিয়েছে বিশেষ মাত্রা।

একই মঞ্চে পরিবেশনা করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আলেয়া বেগম, পিন্টু ঘোষ, ইমন চৌধুরী, মিঠুন চক্র এবং মৃধা শিবলু। তাঁদের পরিবেশনায় দর্শকরা উপভোগ করবেন লোকসংগীত, আধুনিক বাংলা গান, ফিউশন এবং লাইভ সংগীতের বর্ণিল আয়োজন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ‘দ্য ফ্ল্যাগ গার্ল’ নামে পরিচিত প্রিয়তা ইফতেখার। সাবলীল উপস্থাপনা, প্রাণবন্ত উপস্থিতি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে নিবিড় সংযোগের কারণে তিনি ইতোমধ্যেই পরিচিত মুখ। আয়োজকদের প্রত্যাশা, তাঁর সঞ্চালনায় এবারের বাংলাদেশ নাইট আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

এবারের বাংলাদেশ নাইটের অন্যতম বিশেষ আকর্ষণ এর ১০ বছর পূর্তি উদযাপন। গত এক দশকে এই আয়োজন অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রবাসী কমিউনিটির অন্যতম বৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে।

Reneta

প্রতিবছরই এটি দুই বাংলার শিল্প-সংস্কৃতির সেতুবন্ধন গড়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

আয়োজকদের প্রত্যাশা, হাজারো দর্শকের উপস্থিতিতে ‘বাংলাদেশ নাইট ২০২৬’ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না; বরং অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের গর্ব, ঐক্য ও সাংস্কৃতিক পরিচয়ের এক স্মরণীয় উদযাপনে পরিণত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুনা লায়লালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT