অন্যান্য খেলা

লড়ে সোনা ক্রোয়েশিয়ার, ৫ সেকেন্ড ব্যবধানে সোনা নেদারল্যান্ডসের

ছেলে-মেয়েদের দ্বৈত রোয়িং

Croatian rower celebrating gold medal victory in a boat race. Channel i News - চ্যানেল আই নিউজ

Croatian rower celebrating after winning a gold medal in a rowing competition, with a teammate lying in the boat. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে সপ্তম দিনে রোয়িংয়ে আরেকটি কঠিন লড়াইয়ের দেখা মিলল। গ্রেট ব্রিটেনের অপ্রতিরোধ্য মনোভাবের মধ্যে ছেলেদের ইভেন্টে স্বর্ণ জিতে নিয়েছে ক্রোয়েশিয়া। অবশ্য দুদলের শেষ করা সময়ের পার্থক্য বেশ কম। এটি ক্রোয়েটদের আসরে দ্বিতীয় স্বর্ণ।

ব্রিটেনের দ্বৈত রোয়ার অলিভার উইন-গ্রিফিথ এবং টম জর্জ ১৫০০ মিটারের ইভেন্টে এগিয়ে ছিলেন। ক্রোয়েশিয়ার প্রতিযোগীদের কাছে টিকতে পারেননি শেষঅবধি। কয়েক সেকেন্ডের পার্থক্যে সোনা জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার মার্টিন সিনকোভিচ ও ভ্যালেন্ট সিনকোভিচ। তাদের সময় লাগে ৬ মিনিট ২৩ দশমিক ৬৬ সেকেন্ড।

রৌপ্য জেতা ব্রিটেনের সময় লাগে ৬ মিনিট ২৪ দশমিক ১১ সেকেন্ড। ব্রোঞ্জ পদক জিতেছে সুইজারল্যান্ড। দলটির সময় লাগে ৬ মিনিট ২৪ দশমিক ৭৬ সেকেন্ড।

মেয়েদের ইভেন্টে আরেকটি স্বর্ণ জিতেছে নেদারল্যান্ডস। প্যারিসে এসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইয়ামাকজি ক্লিভারিং ও ভেরেনিক মেইস্টার পদক জিতে নিয়েছেন। দলটি হারিয়েছে রোমানিয়াকে। ডাচ মেয়েদের সময় লেগেছে ৬ মিনিট ৫৮ দশমিক ৬৭ সেকেন্ড।

মেয়েদের রোয়িং ইভেন্টে স্বর্ণজয়ী নেদারল্যান্ডসের দুই রোয়ার

পাঁচ সেকেন্ড পরে শেষ করে রৌপ্যপদক জিতেছে রোমানিয়ার মেয়েরা, সময় লাগে ৭ মিনিট ০২ দশমিক ৯৭ সেকেন্ড। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে অস্ট্রেলিয়া। দলটি শেষ করেছে ৭ মিনিট ০৩ দশমিক ৫৪ সেকেন্ড।

বিষয়:অস্ট্রেলিয়া ক্রোয়েশিয়া গ্রেট ব্রিটেন নেদারল্যান্ডস প্যারিস অলিম্পিক-২০২৪ রোমানিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…