ফুটবল

‘রোনালদোর ইচ্ছাতেই আল নাসেরে আসা’

ক্রিস্তিয়ানো রোনালদো ও কোচের মধ্যে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্তিয়ানো রোনালদো তার কোচের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, ফুটবল মাঠে একটি মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি ক্লাব আল নাসেরের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৭০ বর্ষী অভিজ্ঞ পর্তুগিজ কোচ হোর্হে জেসাস। গত দুই মৌসুমে ছিলেন আরেক সৌদি ক্লাব আল হিলালের কোচ হিসেবে। ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন আল হিলালকে। আল নাসেরে নতুন চুক্তিতে আরও দুই মৌসুম কাটাবেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো।

স্বদেশীয় নতুন কোচ জেসাসকে `স্বাগতম’ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন রোনালদো।

নতুন চুক্তি করে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে জেসাস বলেছেন, ‘রোনালদোর ইচ্ছাতেই এখানে আসা, তা না হলে এখানে আসা হতো না। সৌদির সেরা এই ক্লাবটিকে আশ্বস্ত করতে চাই ক্লাবটির শিরোপা জেতার সামর্থ্য আছে।’

‘রোনালদো যেখানেই খেলেছে সেখানেই সব কিছু জিতেছে। সে এখনও সৌদি আরবে কিছু জেতেনি, আমি তাকে সাহায্য করতে পারি।’

জেসাসের আল হিলালে সাফল্যের পর এক মৌসুমের জন্য চুক্তি করেছেন আল নাসেরের সাথে। স্বদেশীয় কোচের সাথে এর আগেও কাজ করেছেন রোনালদো। জেসাসের কোচিং ক্যারিয়ার মধ্যপ্রাচ্যের বাইরেও বেশ সমৃদ্ধ। ২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে কোপা লিবার্তাদোরেস জেতান এ কোচ।

রোনালদো নিজের সেরা খেলাটা খেলে আসছে। নতুন চুক্তিটির মেয়াদ শেষ হতে না হতে ৪২ বর্ষে পদার্পন করবে পর্তুগিজ মহাতারকা।

বিষয়:আল হিলাল রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…