লা লিগায় বৃহস্পতিবার রাতে রিয়াল বেটিসের কাছে বড় ব্যবধানে হেরে গেছে রিয়ার ভায়াদোলিদ। ৫-১ ব্যবধানের পরাজয়ে একটি বড় দুঃসংবাদও পেয়েছে ক্লাবটি। লা লিগা থেকে অবনম হয়েছে তাদের।
ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো নাজারিও রিয়ার ভায়াদোলিদের মালিক। সাত বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার অবনম হল ক্লাবটির। এর পুরোটা সময় মালিকানা ছিল নাজারিওর হাতে। সমর্থকরা এ নিয়ে দুষছেন রোনাল্ডোকে, বলছেন তিনি পূর্ণ মনোযোগ দেননি ক্লাবটির প্রতি।
গত ১৪ ম্যাচের মধ্যে ভায়াদোলিদ হেরেছে ১৩টিতে। তাদের গোল পার্থক্যও নেতিবাচক, ৫৭ গোল। ফেব্রুয়ারিতে ভায়াদোলিদের সাবেক খেলোয়াড় আলভারো রুবিওর দায়িত্ব নেয়ার আগে দুবার কোচ বদল করতে হয়েছে ক্লাবটিকে।
অবনমন নিয়ে ভায়াদোলিদ কোচ রুবিও বলেছেন, ‘আমরা কোনো অজুহাত দিতে চাই না। প্রথমসারির লিগের মতো আমরা খেলতে পারিনি। এর পুরো দায়িত্ব আমাদের নিতে হবে এবং আমরা মেনে নিচ্ছি ভালো করতে পারিনি। আমাদের আবারও চেষ্টা করতে হবে ফিরে আসার জন্য এবং সম্মানের সাথে শেষ করতে হবে।’

লিগে ভায়াদোলিদের অবস্থান সবার নিচে ২০-এ। তাদের আগে আছে লেগানেস এবং লাস পালমাস। সবার উপরে বার্সেলোনা এবং দুইয়ে রিয়ার মাদ্রিদ।







