চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর বিদায়ের পর স্ট্রাইকারের সন্ধানে ইউনাইটেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের মাঝেই আনুষ্ঠানিকভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সিআর সেভেনের প্রস্থানের পর তার পরিবর্তে জানুয়ারিতে রেড ডেভিলরা একজন স্ট্রাইকারকে দলে ভেড়াতে চাইছে।

মার্কাশ র‌্যাশফোর্ড এবং অ্যান্টনি মার্শাল ছাড়া আর কোনো স্বীকৃত স্ট্রাইকার বর্তমানে ইউনাইটেডে নেই। এজন্য জানুয়ারিতে শীতকালীন দলবদলের সময় আক্রমণভাগের শক্তি বাড়াতে নতুন কারোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চাইছে।

ইংলিশ ক্লাবটির কোচ এরিক টেন হাগ এ প্রসঙ্গে বলেন, ‘একজন স্ট্রাইকারকে হারানোর ব্যাপারটা আমরা উপলব্ধি করছি। তাই একজনকে দরকার। তবে এমন একজনকে পেতে হবে যে দলে শুধু সংখ্যা নয়, দলে গুণগত মান যোগ করবে। ম্যান ইউনাইটেডের মানদণ্ড অনেক বেশি।’

ইপিএলের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে। ১৮ ম্যাচে পেয়েছে ২০ গোল। টেবিলের শীর্ষ আট দলের মধ্যে যা সর্বনিম্ন। মৌসুমের প্রথম অংশে ইউনাইটেড গোলের জন্য কতটা ভুগেছে এটি তার বড় প্রমাণ। রোনালদো নিজেও চেনা ছন্দে ছিলেন।

এ ব্যাপারে টেন হাগের ব্যাখ্যা, ‘প্রায়শই খেলোয়াড়রা শতভাগ ফিট ছিল না এবং তাদেরকে আমার খেলাতে হয়েছিল। প্রথম কয়েকটি ম্যাচে এই সমস্যা ছিল। যখন আমরা খেলোয়াড়দের ফিট হিসেবে পাবো, তখন আমরা আরও গোল করব।’

আগামী বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে লিগের ম্যাচে খেলবে ম্যান ইউনাইটেড। নটিংহ্যামে লোনে বর্তমানে খেলতে থাকা গোলরক্ষক ডিন হেন্ডারসনকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছেন টেন হাগ।

Reneta

‘সে এক মৌসুমের জন্য লোনে আছে। সেটা শেষ হলে আমরা সিদ্ধান্ত নেবো। আমি মনে করি, সে নটিংহাম ফরেস্টে সত্যিই ভালো খেলছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেন হাগম্যান ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় ১৫৯ তম “কানাডা ডে” পালিত

জুলাই ৩, ২০২৬

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT