ফুটবল

একের পর এক জোড়া গোল, যা বললেন রোনালদো

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা জোড়া গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জোড়া গোল উদযাপন করছে, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো নতুন করে নিজেকে ফিরে পেয়েছেন। জাতীয় দলের জার্সিতে টানা দুই ম্যাচে জোড়া গোলের পর এবার আল নাসেরের হয়ে জোড়া গোলের দেখা পেলেন সিআর সেভেন। দলের দারুণ এই জয়ের পর সতীর্থদেরও অবদানের কথা জানালেন রোনালদো।

সৌদি প্রো লিগে প্রতিপক্ষের মাঠ প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউইয়ি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আল আদাহর বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে আল নাসের। রোনালদোর পাশাপাশি তালিসকাও করেছেন দুই গোল। অন্য গোলটি করেছেন আইমান ইয়াহহিয়া।

দুর্দান্ত ছন্দে থাকা রোনালদো জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দলীয় পারফরম্যান্সেই এগিয়ে যেতে চান সামনের দিকে। ৩৮ বর্ষী মহাতারকা বলেন,‘দলীয় পারফরম্যান্স দুর্দান্ত ছিল, এভাবেই আমরা এগিয়ে যেতে থাকব।’

এর আগে ইউরো বাছাইপর্বে লিচেনস্টেইনের বিপক্ষে দুই গোলের পর লুক্সেমবার্গের বিপক্ষেও দুবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। শেষ তিন ম্যাচেই করলেন ৬ গোল। সৌদি লিগে এই নিয়ে ১১টি গোল হলো রোনালদোর।

এ জয়ের ফলে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আল নাসের। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

বিষয়:আল ইত্তিহাদ আল-নাসের পর্তুগাল রোনালদো সিআর সেভেন সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…