চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহলে বার্সায় আসছেন রোনালদো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

শেষ হওয়ার পথে চলতি দলবদলের সময়। চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে বাদ পড়া ম্যানচেস্টার ইউনাইটেডেই এখনও আছেন চ্যাম্পিয়ন্স লিগের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে আসছে মৌসুমে উয়েফা সেরার মঞ্চে রোনালদোকে দেখার সুযোগ থাকছে না। উল্টোটাও হতে পারে। কেননা ক্লাব ছাড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছেন রোনালদো। টোকা দিয়েছেন বার্সার দরজাতেও, ইউরোপজুড়ে খবর এমনই।

জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে পুরনো ডেরা ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রোনালদো। রেড ডেভিল জার্সিতে ফিরে স্বপ্নের যে জাল বুনেছিল, সেটি পূরণ হয়নি। মৌসুমে ২৪ গোল করলেও সিআর সেভেন ক্লাবকে নিয়ে যেতে পারেননি মর্যাদার চ্যাম্পিয়ন্স লিগ মঞ্চে।

যে মঞ্চে রেকর্ড সর্বোচ্চ ১৪০ গোল রয়েছে তার। সেখানে ক্যারিয়ারের এই পড়ন্তবেলায় না খেলে থাকা যায়? পারিবারিক কারণ দেখিয়ে যখন রোনালদো যোগ দিচ্ছেন না রেড ডেভিলদের অনুশীলনেও, তখন আরও চওড়া হচ্ছে তার ক্লাব ছাড়ার আলোচনা।

স্প্যানিশ গণমাধ্যমে খবর, রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস বার্সার সাথে কথা বলেছেন। নৈশভোজ টেবিলে রোনালদোকে পেতে প্রস্তাব দিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লার্পোতাকে। গত মৌসুমেও রোনালদোকে পেতে চেষ্টা চালিয়েছিল বার্সা, উঠে এসেছে সেই খবরও। সেসময় অর্থনৈতিক কারণে দলে টানা যায়নি পর্তুগিজ সুপারস্টারকে।

দলবদলের পুরো সময়জুড়েই বার্সা খবরের শিরোনামে পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কিকে ঘিরে। দর কষাকষিতে বায়ার্ন মিউনিখের সাথে পেরে উঠছে না তারা। অন্যদিকে বায়ার্ন চাচ্ছে লেভাকে দিয়ে রোনালদোকে বাগিয়ে নিতে। রোনালদো যেতে চাইলেও লেভা যোগ দেবেন না চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা ম্যানচেস্টারে। অদলবদল হিসেবও মিলছে না সেজন্য।

তাতেই সুযোগ তৈরি হয়েছে বার্সার। আবার বাধাও আছে। ৩৭ বর্ষী রোনালদোকে পেতে ৮৬ মিলিয়ন ঢালতে প্রস্তুত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অন্যদিকে স্টামফোর্ড ব্রিজে সিআর সেভেনের এজেন্ট মেন্ডেসের সাথে ইতিমধ্যেই দরদাম সেরে রেখেছে চেলসিও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালবার্সামেন্ডেসম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলাপোর্তালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT