ফুটবল

রোনালদো থাকলে এমন হার দেখতো না ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা মাঠে ব্যর্থতার পর আলোচনা করছে, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক পরাজয় এড়াতে পারতো বলে মনে করছেন ক্লাবটির সাবেক তারকা লুইস লরেন্ট সাহা। সাবেক ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ‘রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকলে এমন লজ্জাজনক হার দেখতে হতো না।’

‘রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়া একটি নতুন সূচনা। যা এরিক টেন হাগকে সবকিছু নতুনভাবে তৈরি করতে ও জয়ী হওয়ার মানসিকতা প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে।’

‘এখন ক্লাবে মানসিকতার উন্নতি হয়েছে, আমি মনে করি আক্রমণভাগে ক্রিস্টিয়ানো থাকলে তারা আরও ভালো করতো। অবশ্যই, এটা কঠিন, কিন্তু যখন আমি দেখছি ইউনাইটেড লিভারপুলের বিপক্ষে ৭-০ ব্যবধানে হেরেছে, আমার শুধু এটাই মনে হয়েছে ক্রিস্টিয়ানো কিছু করতে পারতো।’

কাতার বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের অবনতি হয় রোনালাদোর। এরপর ওল্ড ট্রাফোর্ড ছেড়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন পর্তুগিজ ফরোয়ার্ড। গত ফেব্রুয়ারিতে সৌদি ক্লাবটির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

রোববার অ্যানফিল্ডে রেড ডেভিলরা ৭-০ ব্যবধানে লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়। ব্রুনো ফের্নান্দেজ, মার্কাস রাশফোর্ডরা প্রথমার্ধে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। উল্টো প্রথমার্ধের শেষের দিকে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে আরও ছয়টি গোল দেয় অলরেডরা।

বিষয়:আল-নাসের ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ফ্রান্স ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…