চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-বান্ধবী’কে নিয়ে ডিনারে রোনালদো, বললেন ‘পরিবারই সবকিছু’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

নতুন বছরে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মায়ের জন্মদিন উদযাপনে গেছেন বান্ধবীকে নিয়ে, একসঙ্গে ডিনার সেরেছেন। পর্তুগিজ মহাতারকা পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের সেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সঙ্গে লিখেছেন, ‘পরিবারই সবকিছু।’

রোনালদোর পোস্ট করা ছবিতে দেখা যায় পর্তুগালের একটি রেস্তোরাঁয় মা দোলোরেস অ্যাভেইরোর সঙ্গে হাস্যোজ্জ্বল বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে। অনুষ্ঠানের কয়েকটি ছবি দিয়ে রোনালদো লিখেছেন, ‘খুব বিশেষ, ২০২৩ শেষের পর একটি বিশেষ রাত। আমার কাছে পরিবারই সবকিছু।’

রোনালদোর মা অ্যাভেইরোর জন্মদিন ৩১ ডিসেম্বর। ম্যাচের ব্যস্ততা না থাকলে দিনটি পর্তুগালে গিয়ে মায়ের সঙ্গেই কাটান ৩৮ বর্ষী মহাতারকা। ৩০ ডিসেম্বর আল নাসের তারকার ম্যাচ থাকায় ম্যাচ শেষ করেই উড়াল দিয়েছিলেন পর্তুগালের মাদেইরাতে।

মাকে ৬৯তম জন্মদিনে একটি পোরশে গাড়ি উপহার দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। পরে মায়ের জন্মদিনের সঙ্গে নতুন বছরও উদযাপন করেছেন ধুমধামে। মাকে গাড়ি উপহারের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যায় নাতি রোনালদো জুনিয়রের সঙ্গে গ্যারেজে ঢুকে গাড়ির কাছে যাচ্ছেন দোলোরেস। একপর্যায়ে নাতিকে তিনি জড়িয়ে ধরেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল-নাসেরজর্জিনা রদ্রিগেজদোলোরেসপর্তুগালরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমিরাতে ড্রোন হামলা: পেট্রোলিয়াম স্থাপনায় আগুন

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তা‌রিক হাসানের ‘ক্যাসিয়া জাভানিকা’

মে ৪, ২০২৬
পর্দার নায়কের রাজনৈতিক মাঠে উত্থান কীভাবে?

পর্দার নায়কের রাজনৈতিক মাঠে উত্থান কীভাবে?

মে ৪, ২০২৬

সড়কে চাঁদাবাজি কোনভাবে বরদাশত করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী

মে ৪, ২০২৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT