ফুটবল

আল নাসের শীর্ষে, ‘খুশি’ রোনালদো

ফুটবল খেলোয়াড়রা মাঠে লড়াই করছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে তিনজন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্টেডিয়ামে বসে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। টানা ৬ ম্যাচে নেই কোনো গোল। খরা কাটিয়ে এবার গোলের দেখা পেলেন সিআর সেভেন। এর মধ্য দিয়ে নতুন এক কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা। সেই সঙ্গে ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠেছে আল নাসের। তাতে দারুণ খুশি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ৪-১ গোলে জয় পায় আল নাসের। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৮ বর্ষী ফুটবলার লিখেছেন, ‘গোল করতে পেরে এবং গ্রুপের শীর্ষে থাকতে পেরে দারুণ খুশি হয়েছি।’

ম্যাচের ৭৪ মিনিটে ডান দিক থেকে ক্রস পেয়ে দুর্দান্ত হেডে দলের দ্বিতীয় গোলটি করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে রোনালদোর গোল সংখ্যা দাঁড়ায় ১৪৫টি। আর তাতেই জার্মানির কিংবদন্তি ফুটবলার জার্ড মুলারকে পেছনে ফেলেছেন সিআর সেভেন।

জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে করেছিলেন ১৪৪ গোল। তাকে টপকে যাওয়ায় রেকর্ড বইতে এখন রোনালদোর নাম লেখা হল সবার উপরে।

এ ম্যাচে জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আল নাসের। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আল শাবাব। আর ২ ম্যাচের ২টিতেই হেরে তলানিতে আছে মোনাস্তির।

এর আগে সবশেষ ৬ ম্যাচে কেবল একটি জয় ছিল আল নাসেরের। এরমধ্যে ৩টি ড্র আর বাকি ২টিতে ছিল পরাজয়।

বিষয়:আল-নাসের ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…