চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল পাঁচটা ২৮ মিনিটে ছোট কাটারার শামসুল হক টাওয়ারের বিপরীতে ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় থাকা প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল পাঁচটা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, অগ্নিকাণ্ড কবলিত ওই গুদামটিতে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী মজুত রাখা হতো। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






