অন্যান্য খেলা

বিমসটেক অ্যাথলেটিক্সে ট্রিপল জাম্পে রৌপ্য জিতলেন স্বপ্না

বিমসটেক অ্যাথলেটিক্সে ট্রিপল জাম্পে রৌপ্য জিতলেন স্বপ্না

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে চলছে ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’ আসর। এ আসরের দ্বিতীয় দিনে মেয়েদের ট্রিপল জাম্প ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন। এ নিয়ে আসরে এখন পর্যন্ত দুটি পদক জিতলো বাংলাদেশের প্রতিনিধিরা। 

​ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় বাংলাদেশের স্বপ্না ও ভারতের সাধনা রবির সাথে। স্বপ্নার পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার (-০.২ মি./সে. বাতাসের গতি) লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন কররেন, পাশাপাশি বাংলাদেশের নতুন জাতীয় রেকর্ড গড়েন। তার আগে প্রথম জাম্পে স্বাপ্না ১২.৫০ মিটার, তৃতীয় চেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ চেষ্টায় ১২.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেন।

তবে স্বপ্নার দ্বিতীয় ও ষষ্ঠ জাম্পটি ফাউল (বাতিল) হিসেবে হিসেব হয়। ​মাত্র ০.০২ মিটারের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া হয় স্বপ্নার। এই ইভেন্টে ভারতের সাধনা রবি নিজের শেষ অর্থাৎ ষষ্ঠ চেষ্টায় ১৩.২৪ মিটার (+০.৫ মি./সে.) লাফিয়ে স্বর্ণপদক জিতে নেন।

১২.৯৬ মিটার (+০.১ মি./সে.) দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক পেয়েছেন শ্রীলঙ্কার এল.এস.ডব্লিউ আরাচ্চি।

বিষয়:আরাচ্ছি ট্রিপল জাম্প ইভেন্ট বাংলাদেশ ভারত সাধনা স্বপ্না

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…