সোমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলের। দেশের হয়ে রোনালদো জুনিয়রের অভিষেক হওয়ায় গর্বিত বাবা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাবা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ওই পোস্টে ৪০ বর্ষী রোনালদো লিখেছেন, ‘পর্তুগালের হয়ে তোমার অভিষেকে অভিনন্দ। তোমাকে নিয়ে দারুণ গর্বিত।’
জাপানের বিপক্ষে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অভিষেক হয় ক্রিস্টিয়ানো জুনিয়রের। ওই ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। তার দল জেতে ৪-১ ব্যবধানে। আপাতত আল নাসেরের একাডেমিতে খেলছেন উঠতি তারকা।
শীঘ্রই পর্তুগালের হয়ে আরও ম্যাচ খেলবেন রোনালদোর ছেলে। ক্রোয়েশিয়ায় ভ্লাটকো মার্কোভিচ আন্তর্জাতিক আসরে আরও চার ম্যাচ খেলার কথা রয়েছে রোনালদো জুনিয়রের।








