পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

পর্তুগালের আভেইরো শহরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন প্রবাসী বাংলাদেশি শাওয়াল হোসেন আহাদ। তিনি ফেনী জেলার বাসিন্দা। তার মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, চাকরির সুবাদে পর্তুগালের আভেইরো শহরে বসবাস করতেন শাওয়াল হোসেন আহাদ। সেখানে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে স্থানীয় আভেইরো হাসপাতালে ভর্তি করা হয়। টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এদিকে শাওয়াল হোসেন আহাদের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা।





