ফুটবল

মেসির বিশ্বকাপ জয়ে ‘খুব খুশি’ রোনালদিনহো

মেসি ও রোনালদিনহো একসাথে ফুটবল মাঠে, বন্ধুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে মেসি ও রোনালদিনহো একসাথে, বন্ধুত্ব ও খুশির মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসির বিশ্বকাপ জয়ে ‘খুব খুশি’ হয়েছেন। রোনালদিনহোকে বার্সেলোনায় মেসির মেন্টর বিবেচনা করেন অনেকেই।

১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ আসে আর্জেন্টিনায়। পরে টানা ৩৬ বছর অপেক্ষার পর সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির হাত ধরে কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে রোনি বলেছেন, ‘মেসির বিশ্বকাপ জয়ে আমি খুব খুশি। এই ট্রফিটাই তার রাজত্বে ছিল না। সত্যি কথা বলতে বার্সেলোনার বাইরে তাকে কেউ চিন্তা করতে পারেনি, কিন্তু ফুটবলে এগুলোই ঘটে। এখন তাকে খেলা চালিয়ে যেতে হবে।’

দুবারের ফিফা প্লেয়ার অব দ্য ওয়ার্ল্ড জয়ী রোনালদিনহো ২০০৩ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। ২০০৮ সালে ক্লাব ছাড়ার আগে লা-লিগা, চ্যাম্পিয়ন্স লিগ-সহ অনেক ট্রফি জিতেছেন।

বিষয়:আর্জেন্টিনা বার্সেলোনা ব্রাজিল রোনালদিনহো লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…