চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছর পর বার্সা ছাড়া নিয়ে রবের্তোকে যা বললেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

জুনের শেষদিনে বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে সার্জিও রবের্তোর। ১ জুলাই থেকে ফ্রি এজেন্ট হয়ে গেছেন। কাতালান ক্লাবটিকে এবার বিদায়ও বলে দিলেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লা লিগা জায়ান্টদের সঙ্গে ১৮ বছরের সম্পর্কের ইতি টানবেন। স্প্যানিশ মিডফিল্ডারের নতুন অধ্যায়ের জন্য শুভ কামনা জানিয়েছেন সাবেক সতীর্থ বিশ্বজয়ী লিওনেল মেসি।

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় ৮ বছর একসঙ্গে মাঠ মাতিয়েছেন মেসি ও রবের্তো। সাবেক সতীর্থের বার্সা ছাড়ার ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রবের্তোর একটি ছবি পোষ্ট করেছেন মেসি। লিখেছেন, ‘নতুন যাত্রায় ভাগ্য আপনার সঙ্গে থাকুক, শুভ কামনা সার্জিও রবের্তো।

২০০৬ সালে যুবদল দিয়ে বার্সেলোনায় পথচলা শুরু রবের্তোর। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত বার্সেলোনার ‘বি’ দলে খেলেন। এরমধ্যেই ২০১০ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয়। পরে ক্লাবটির হয়ে ১৪ বছরে ৩৭৩ ম্যাচ খেলেছেন। ১৯ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩৯ গোলে।

গত মৌসুমে বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব ছিল রবের্তোর কাঁধে। অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছেন। তবে বার্সেলোনা ক্যারিয়ারে ২টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৭টি লা লিগা শিরোপা, ৬টি কোপা ডেল রে, ৩টি স্প্যানিশ সুপার কাপ এবং একটি করে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন।

বার্সা ছাড়ার কথা নিশ্চিত করলেও ঠিকানা কোথায় এখনও জানাননি রবের্তো। ঘনিষ্ঠদের বরাতে খবর, প্রিমিয়ার লিগে খেলতে ইচ্ছুক স্প্যানিশ তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসিরবার্তোলা লিগালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT