চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ ওসমান হাদির স্মরণে কিশোরগঞ্জে সড়কের নামকরণ

এস কে রাসেল এস কে রাসেল
১০:৪৩ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
শহীদ ওসমান হাদির স্মরণে কিশোরগঞ্জে সড়কের নামকরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শরিফ ওসমান বিন হাদির নামে সড়কের নামকরণ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদি সড়ক’।

এ উপলক্ষে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড সংলগ্ন সাইনবোর্ড মোড় এলাকায় ‘কিশোরগঞ্জবাসী’ ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ ওসমান হাদির আত্মত্যাগ, সংগ্রামী জীবন এবং জাতীয় মর্যাদা রক্ষায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। তার আদর্শ আজও মানুষকে সাহস ও প্রতিবাদের প্রেরণা জোগায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ বিন জসিম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, ছাত্রনেতা আশিকুজ্জামান, আশরাফুল ইসলাম নাদিম, বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। তিনি বলেন, দীর্ঘ সময় পার হয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া জাতির জন্য লজ্জাজনক। প্রয়োজনে ভারত থেকে খুনিদের ফিরিয়ে এনে বিচার করতে হবে। বিচার নিশ্চিত না হলে শহীদদের আত্মত্যাগের মর্যাদা ক্ষুণ্ন হয় বলেও তিনি উল্লেখ করেন।

Reneta

অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসমান হাদিকিশোরগঞ্জসড়কের নামকরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৫ বছর পর জিয়া হত্যা কমিশন প্রতিবেদন প্রকাশ, জানা গেল বিস্ফোরক তথ্য

জুলাই ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

জুলাই ২৯, ২০২৬

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT