রিমঝিম ল্যান্ড ডেভেলপার অ্যান্ড হাউজিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হাসিবুর রহমান ববি চ্যানেল আই পরিদর্শনে এসে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের কনসালট্যান্ট আজিম হোসেন।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হাসিবুর রহমান চ্যানেল আইয়ের প্রশংসা করে বলেন, ‘চ্যানেল আই বাংলাদেশের গণমাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে দীর্ঘ সময় ধরে, যা অন্যদের জন্য অনুসরণীয়। চ্যানেল আইয়ের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চ্যানেল আইয়ের ভবিষ্যত ইভেন্টের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন শেখ হাসিবুর রহমান।







