বাংলাদেশ

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ শহীদ সম্পর্কে তথ্য জানানোর অনুরোধ

জনসমাগমে বাংলাদেশের পতাকা হাতে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমে অংশগ্রহণকারী একটি সমাবেশে বাংলাদেশের পতাকা উড়ছে, যা গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয় ৮ শহীদ সম্পর্কে তথ্য জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়।

বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয় ৮ শহীদকে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে।

আরও বলা হয়েছে, অজ্ঞাতনামা এ শহীদদের ছবি পুলিশ হেডকোয়ার্টার্সে সংরক্ষিত রয়েছে। তাদেরকে শনাক্ত করার লক্ষ্যে কারও কাছে কোনো তথ্য থাকলে ০১৩২০০০১২২৩ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।

বিষয়:গণঅভ্যুত্থান নিহত শহীদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…