বিনোদন

হোক কলরব রাজীব স্মরণে

অকালপ্রয়াত কবি, শিল্পী ও নির্মাতা রাজীব আশরাফ স্মরণানুষ্ঠান আয়োজন করেছেন তার বন্ধু ও ভক্তরা।

চ্যানেল আই অনলাইন লোগো ও বাংলা ভাষার সংবাদ শিরোনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর লোগো সহ বাংলা ভাষার সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অকালপ্রয়াত কবি, শিল্পী ও নির্মাতা রাজীব আশরাফ স্মরণানুষ্ঠান আয়োজন করেছেন তার বন্ধু ও ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুক্রবার (৮সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় শুরু হবে ‘হোক কলরব রাজীব স্মরণে’ শিরোনামের এই আয়োজন।

অনুষ্ঠানে রাজীবের স্মৃতিচারণ করবেন তার বড় ভাই আশরাফুল আলম বাবুসহ, বন্ধু, সহকর্মী ও সুহৃদরা। সেখানে পাঠ করা হবে রাজীবের কবিতা। গাওয়া হবে তার লেখা গান। এছাড়া রাজীবের চিত্রকর্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অভিনীত কাহিনীচিত্র প্রদর্শন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের গান ‘হোক কলরব’ দেশ-বিদেশে ছাত্র আন্দোলনের স্লোগান হয়ে ওঠার পর থেকে আলোচনায় ছিলেন রাজীব আশরাফ। তার লেখা কবিতা থেকেই এটি তৈরী করেছিলেন অর্ণব। সমবেত কণ্ঠে গানটি গাওয়ার মধ্য দিয়ে শেষ হবে স্মরণানুষ্ঠান।

তার আগে রাজীবকে স্মরণ করবেন চলচ্চিত্রকার নূরুল আলম আতিক, কবি ও নির্মাতা টোকন ঠাকুরসহ সাহিত্য, সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের আরো অনেকে। গাইবেন প্রবর রিপন, সিনা হাসান, আরাফাত মহসিন নিধি, আহমেদ হাসান সানিসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

বিষয়:অর্ণব রাজীব রাজীব আশরাফ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…