চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুহাশ পল্লীতে হুমায়ূন স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৫
বিনোদন
A A
নুহাশ পল্লীতে হুমায়ূন স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সাহিত্যের এক অনন্য প্রাণপুরুষ, জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ-এর ১৩তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে তার প্রিয় স্থানে— গাজীপুরের নুহাশ পল্লীতে। শনিবার (১৯ জুলাই) দিনব্যাপী আয়োজনে অংশ নেন তার পরিবারের সদস্য, ভক্ত এবং নুহাশ পল্লীর কর্মীরা।

সকালে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন দুই ছেলে নিষাদ ও নিনিতকে সঙ্গে নিয়ে কবরে গিয়ে শ্রদ্ধা জানান। তাদের সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ কিছু স্বজন ও নুহাশ পল্লীর কর্মীরা। কবরে পুষ্পার্ঘ্য অর্পণের পর তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

নুহাশ পল্লীর কর্মচারীরাও এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ‘স্যার’কে। দীর্ঘদিন হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করেছেন এমন অনেকেই জানান, “নুহাশ পল্লী শুধু একটি জায়গা নয়, এটি তার সৃষ্টিকর্ম, ভালোবাসা ও জীবনদর্শনের প্রতিফলন।”

Banglabid

কবরে শ্রদ্ধা নিবেদনের পর সংবাদকর্মীদের মুখোমুখি হন শাওন। এসময় হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর নিয়েও কথা বলেন। স্মৃতি জাদুঘরের কাঠামো হয়নি, তবে হুমায়ূনের স্মৃতিবিজড়িত যে জিনিস আছে সেগুলো সংরক্ষিত আছে বলেও এসময় জানান শাওন।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হয় প্রিয় নুহাশ পল্লীর লিচু বাগানে। তার সমাধিস্থল এখন কেবল একটি কবর নয়, হয়ে উঠেছে বাংলা ভাষাভাষী পাঠকের জন্য এক স্মৃতির কেন্দ্রস্থল।

হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে আধুনিক কথাসাহিত্যকে এক নতুন মাত্রা দিয়েছিলেন। ‘নন্দিত নরকে’ দিয়ে যাত্রা শুরু করে তিনি লিখেছেন শতাধিক উপন্যাস, অসংখ্য ছোটগল্প, নাটক, বিজ্ঞান কল্পকাহিনি ও আত্মজৈবনিক রচনা। তার সৃষ্টি হিমু, মিসির আলি, ও শুভ্র—বাংলা সাহিত্যের কালজয়ী চরিত্রে পরিণত হয়েছে।

Reneta

টেলিভিশন নাটকে ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘অয়োময়’, ‘নক্ষত্রের রাত’ এর মতো জনপ্রিয় ধারাবাহিক দিয়ে তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নেন।

চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি ছিলেন সফল ও সমালোচকদের প্রশংসিত। আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, ঘেটুপুত্র কমলা— প্রতিটি ছবিই হয়েছে আলোচিত ও দর্শকপ্রিয়। তার অনেক চলচ্চিত্রই পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপন্যাসগল্পনুহাশ পল্লীলিড বিনোদনসিনেমাহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT