বিনোদন

ইমরান পরশের লেখায় আসছে চৈতী মুৎসুদ্দীর নতুন গান

ইমরান পরশের লেখায় আসছে চৈতী মুৎসুদ্দীর নতুন গান

চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে উঠে আসা সংগীতশিল্পী চৈতী মুৎসুদ্দীর কণ্ঠে প্রকাশের অপেক্ষায় রয়েছে নতুন গান।

ছড়াকার ও গীতিকার ইমরান পরশের লেখা ‘আমার মন পোড়ানো বিকেল তুমি উদাস চোখে দেখো’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আশরাফ বাবু। গত ২৮ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘সংগীতা’ অনুষ্ঠানের জন্য গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই বিটিভির এই অনুষ্ঠানে গানটি প্রচার করা হবে।

ইমরান পরশের লেখায় আসছে চৈতী মুৎসুদ্দীর নতুন গাননতুন গানটি প্রসঙ্গে চৈতী মুৎসুদ্দী বলেন, ‘গীতিকার ইমরান পরশ যেহেতু লেখালেখি করেন, তাই তার এই গানটিতে কাব্যিকতা রয়েছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’

ইমরান পরশের লেখায় আসছে চৈতী মুৎসুদ্দীর নতুন গানগানটির কথায় কাব্যিক আবহ ও সুরের মেলবন্ধন শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বিটিভির ‘সংগীতা’ অনুষ্ঠানে প্রচারের মধ্য দিয়ে শিগগিরই গানটি শ্রোতাদের কাছে পৌঁছে যাবে।

বিষয়:ইমরান পরশ চৈতী মুৎসুদ্দী নতুন গান বিটিভি সংগীতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…