সোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির বিজয় মাসের সমাবেশ

সংগৃহীত।
মহান বিজয়ের মাসের উদ্বোধনী সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে রাজধানীর নয়াপল্টনে করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলায় সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। পল্টন কমিউনিটি সেন্টারের সামনে বিজয়নগরমুখী মঞ্চ তৈরি করা হবে।
রিজভী আরও জানান, যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে বিজয় মাসের কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





