চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের বা ভিনিকে নিয়ে সমর্থকরা খুশি নন: আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের ফুটবলাররা গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর প্রথমবার লা লিগায় খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচে কষ্টার্জিত জয় তুলেছে লস ব্লাঙ্কোসরা। যোগ করা সময়ে গোল করে জয় উপহার দিলেও সমর্থকরা খুশি নন, বুঝতে পারছেন কার্লো আনচেলত্তি। 

অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে নেমে প্রথমার্ধে গোলশূন্য ছিল দুদল। ৮০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করলেও অফসাইডে বাতিল হয়ে যায়। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ৯৩তম মিনিটে গোল করে জয় আনেন ফেদেরিকো ভালভার্দে।

পরে আনচেলত্তি বলেছেন, ‘ভালভার্দে মূল খেলোয়াড় ছিল। দল ভালো খেলেছে। প্রথমার্ধে আমরা কিছুটা ধীরগতির খেলছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ভালো করেছি। চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের প্রতিক্রিয়ায় আমরা এ ম্যাচ জিততে চাইছিলাম। দল ভালো করেছে, ভালভার্দে ছিল মূল খেলোয়াড়।’

Banglabid

ভিনিসিয়াস কিছুদিন যাবত সমালোচনার মুখে পড়েছেন। সাম্প্রতিক পারফরম্যান্সে বার্নাব্যুতে রিয়াল সমর্থকরা তাকে দুয়োধ্বনিও দিয়েছে। তবে জবাব ভিনিসিয়াস ভালোভাবে দিয়েছেন।

ভিনির পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘ভিনিসিয়াস অসাধারণ খেলেছে। তার খেলার ধরনও ছিল চোখে পড়ার মতো। সে একটি গোল করলেও বাতিল হয়ে যায়, বেলিংহ্যামের কাছে কিছু গুরুত্বপূর্ণ পাস দিয়েছে এবং দলের সিদ্ধান্ত গ্রহণে সবসময়ই সামনের দিকে থাকে।’

‘তারা ভিনিসিয়াস বা আমাদের নিয়ে খুশি নয়। মাঠের তার যে প্রতিক্রিয়া সেটা আমার ভালো লাগে। আমার কোনো সন্দেহ নেই যে, সামনের ম্যাচে তার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

Reneta

টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। সবার উপরে বার্সেলোনা এবং তাদের পয়েন্ট ৭৩, রিয়াল থেকে চার পয়েন্ট বেশি। তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৩।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনাভালভার্দেভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT