বাংলাদেশ

যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্বিত

যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্বিত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এর মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকায় ফেরার কথা ছিলো। তবে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি উড্ডয়ন করতে পারছে না। বর্তমানে বিমানের এয়ার ক্রু ও প্রকৌশল দলের সদস্যরা দ্রুত ত্রুটি নিরসনে কাজ করে যাচ্ছেন। ত্রুটি সমাধান সাপেক্ষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এ বিষয়ে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর নির্ধারিত ফ্লাইটটি ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। সাড়ে ৫ টার দিকে নারিতা বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এখনো উড্ডয়ন সম্ভব হয়নি। সুত্র জানিয়েছে ত্রুটি সারিয়ে বিমান রাত সাড়ে ১০ টায় ছেড়ে যেতে পারে।

উল্লেখ্য, বিমানের এই ফ্লাইটটি আজকে থেকেই যাত্রা শুরু করছিলো। প্রধানমন্ত্রীর সফরের মধ্যদিয়ে এখন থেকে প্রতি সপ্তাহে সোমবারের সঙ্গে বৃহস্পতিবারও চলাচল করবে ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট।

বিষয়:উড্ডয়ন বিলম্ব প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্লাইট বিজি-৩৭৭ বিমান বাংলাদেশ যান্ত্রিক ত্রুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…