চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস্পানিওলে হেরে রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন রিয়াল কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড় আহত, মাঠে পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় চলতি মৌসুমে শিরোপার দিকে দারুণ গতিতে ছুটছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট ব্যবধান অনেক বাড়িয়ে নিয়েছিল তারা। টানা চার জয়ের পর হারের মুখ দেখতে হয়েছে রিয়ালকে। পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা এস্পানিওলের সঙ্গে হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি।

এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে শনিবার রাতে ১-০তে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরোর গোল ব্যবধান গড়ে দিয়েছে।

ঘটনা এস্পানিওল ডিফেন্ডার কার্লোস রোমেরোকে নিয়। ৬১ মিনিটে কাইলিয়ান এমবাপে প্রতিআক্রমণে ওঠার সময় বাজেভাবে ফাউল করেন রোমেরো। এ ডিফেন্ডারকে দেখানো হয় হলুদ কার্ড। রেফারিংয়ের দায়িত্ব পালন করছিলেন আলেহান্দ্রো মুনিজ রুইজ। পরে সেই রোমেরোই ৮৫ মিনিটে নাটকীয় এক গোলে এস্পানিওলকে তিন পয়েন্ট এনে দেন।

Banglabid

রেফারিং নিয়ে ম্যাচের পর অসন্তোষ প্রকাশ করে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘রেফারি আর ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আসলে ব্যাখ্যাতীত। সবাই দেখেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খেলোয়াড়ের সুরক্ষা। কিন্তু এটা ছিল স্পষ্ট ফাউল এবং খুবই কুৎসিত চ্যালেঞ্জ। সৌভাগ্যক্রমে কোনধরনের চোটের ঘটনা ঘটেনি। কিন্তু বিষয়টা খতিয়ে দেখার জন্য ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি ছিল। তাই এটা আমাদের কাছে বোধগম্য নয় সে কেন লাল কার্ড পায়নি।’

ম্যাচ শেষে নিজের কৃতকর্মের জন্য এমবাপের কাছে দুঃখ প্রকাশ করেছেন রোমেরো। বলেছেন, ‘আমি জানতাম এভাবে দৌড়ের সময় এমবাপেকে আটকানো অসম্ভব। ফলে তাকে আটকাতে আমার পক্ষে যা সম্ভব হয়েছে সেটাই করেছি। হ্যাঁ, চ্যালেঞ্জটা খুব কুৎসিত ছিল। নিজেরও পছন্দ হয়নি। আমি বিষয়টির জন্য তার কাছে ক্ষমাও চেয়েছি।’

পরাজয়ে লিগে রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে একে। রিয়ালের পয়েন্ট ৪৯, দুইয়ে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৪৮।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএমবাপেএস্পানিওলরিয়াল মাদ্রিদরোমেরোলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের ঢল

পরবর্তী

বিশ্ব মানবতার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

পরবর্তী
প্রার্থনারত মুসল্লি, ইজতেমার শেষ দিন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব মানবতার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

হামজা ফুটবল খেলছেন, ম্যাচে পারফরম্যান্স দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেকে আলো ছড়ালেন হামজা, হলেন ম্যাচসেরা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT