চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে ধরাছোঁয়ার বাইরের সেই রিয়ালই টানা দুই আসরে প্লে-অফে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী এসি মিলান, যাদের ট্রফি ৭টি। সবচেয়ে বেশি ট্রফি জিতছে রিয়াল মাদ্রিদ, তাদের ট্রফি সংখ্যা দ্বিগুণের বেশি, মোট ১৫টি। চ্যাম্পিয়ন্স লিগে যা লস ব্লাঙ্কোসদের অপ্রতিরোধ্য ইতিহাস। ইউরোপসেরার লড়াইয়ে নতুন সংস্করণের দুই আসরে সেই রিয়াল দুবারই খেলছে প্লে-অফে। সরাসরি জায়গা করে নিতে পারেনি নকআউটে।

দুআসর ধরে চ্যাম্পিয়ন্স লিগে আনা হয়েছে পরিবর্তন, করা হয়েছে ৩২ দল থেকে ৩৬ দল। নতুন নিয়মে প্রথম ৮ দল সরাসরি জায়গা করে নেয় শেষ ষোলোতে, তথা নকআউটে। ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো নিজেদের মধ্যে প্লে-অফ খেলে। প্লে-অফ জয়ী দল টিকিট পায় নকআউটের। কিন্তু গত মৌসুম এবং এ মৌসুমে রিয়াল মাদ্রিদ সরাসরি নকআউটে খেলতে ব্যর্থ হয়েছে।

বুধবার রাতে রিয়াল মাদ্রিদের হাতে খুবই সহজ এক সমীকরণ ছিল। বেনফিকার বিপক্ষে ড্র করতে পারলে নকআউট নিশ্চিত হতো আলভারো আরবেলোয়ার শিষ্যদের। অন্যদিকে বেনফিকার আসরে টিকে থাকতে প্রয়োজন ছিল ২ গোল ব্যবধানে জয়ের। হোসে মরিনহোর পর্তুগিজ শিষ্যরা ৪-২ গোলে জিতে জায়গা করে নেয় প্লে-অফে। হেরে লিগ টেবিলের নবম স্থানে থেকে শেষ করতে হয় ব্লস ব্লাঙ্কোসদের।

চলতি মৌসুমে ৮ ম্যাচে কেবল ৫ জয় এবং তিন হারে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে রিয়াল মাদ্রিদ। গেল মৌসুমেও একই সমীকরণ নিয়ে ১১তম স্থানে ছিল স্প্যানিশ জায়ান্টরা। সেবার কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে আর্সেনালের কাছে ৫-১ গোলে হেরে বিদায় নিয়েছিল শেষঅবধি।

তবে বেনফিকার কাছে বুধবার রাতের হারের জন্য নিজেকে দায়ী করছেন রিয়াল কোচ আলভারো। বলেছেন, ‘এ হারের জন্য আমি দায়ী, ঠিক যেমন আলবাসেতের বিপক্ষে হারের মতোই। যখন পরিস্থিতি ভালো থাকে না, তখন সম্পূর্ণ দায়ী বোধ করি। কিন্তু আমরা এখনও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়িনি, আমাদের এখনও দুটি ম্যাচ বাকি আছে। আর আমরা সে দুটি ম্যাচের মুখোমুখি হতে চলেছি।’

‘আমি যা বলেছি তার জন্য আমার কোন অনুশোচনা নেই, আমি এটাই বিশ্বাস করি। যদি সব শেষে বলা হয় যে, আক্রমণভাগ দৌড়ায় না বলে আমরা হেরে যাই, তাহলে আমি সম্পূর্ণ একমত নই।’

Reneta

‘আমরা যা চেয়েছিলাম তা থেকে অনেকদূরে ছিলাম, প্রতিপক্ষের চাহিদা থেকে, পরিবেশ থেকে, ঝুঁকির মুখে থাকা পরিস্থিতি থেকে। আমরা ৯০ মিনিট ধরে প্রয়োজনীয় পারফর্ম করতে পারিনি। আমরা জানতাম কঠোর পরিশ্রম করতে হবে, আমরা জানি অনেককিছু করার আছে। সামনের দিকে তাকাতে হবে। এই খেলাগুলো জিততে হলে, ৯০ মিনিট ধরে অনেককিছু সঠিকভাবে করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগবেনফিকামরিনহোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

জুন ৩০, ২০২৬

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT