চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা কোচের কাছে আনচেলত্তির ‘নালিশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বার্সা কোচের সঙ্গে আনচেলত্তির তর্কের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় মৌসুমের প্রথম এল ক্যাসিকোয় বার্সেলোনার সঙ্গে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত পারফরম্যান্সে রিয়ালের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারার উদযাপনটাও বার্সার ছিল বাঁধনহারা। কাতালুনিয়াদের এমন উদযাপনে মেজাজ হারিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিকের কাছে নালিশ নিয়ে গেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার সঙ্গে ৪-০তে হেরেছে রিয়াল। সবগুলো গোলই আসে বিরতির পর। অসাধারণ ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি দুই মিনিটের মধ্যে দুবার জাল খুঁজে নেন। পরে ব্যবধান বাড়ান স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

চতুর্থ গোলটির পর বার্সা খ্যাপাটে উদযাপনে মেতে ওঠে রিয়াল ডাগআউটের সামনেও। একপর্যায়ে আনচেলত্তিকে দেখা যায় বেশ উত্তেজিত হয়ে ফ্লিকের দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলতে।

Banglabid

সংবাদ সম্মেলনে ঘটনার ব্যাখ্যা দিয়ে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘ফ্লিকের সঙ্গে নয়, তার সহকারীর সঙ্গে একটু সমস্যা হয়েছিল। সহকারী অভদ্রোচিতভাবে আমাদের বেঞ্চের সামনে উদযাপন করছিল। আমি ফ্লিককে স্বাভাবিকভাবেই ব্যাপারটি বলেছি এবং সেও একমত।’

একই প্রসঙ্গে ফ্লিক বলেছেন, ‘তখন কী হয়েছিল সেটি আসলে দেখিনি। কার্লোর সঙ্গে কথা বলেই বিষয়টি জানতে পারি। তবে কিছু একটা হয়েছিল, এই ধরনের পরিস্থিতিতে এরকম কিছু হয়ে থাকে, গোল উদযাপনের সময় অনেককিছু বাড়াবড়ি হয়ে যায়। হয়তো এমনকিছু হয়েছে যা উপযুক্ত নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএল ক্লায়সিকোফ্লিকবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT