গত মৌসুম থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের চোটের তালিকায় ঘন ঘন অনেকেরই নাম উঠছে। দলটির ব্যস্ত সূচির কারণে এমন হচ্ছে বলে দোষারোপ কোচ কার্লো আনচেলত্তির। সবশেষ তালিকায় নাম উঠেছে ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজের।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘আমরা কী করতে পারি, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সমস্যা হল ক্যালেন্ডারে যেখানে অনেকবেশি ম্যাচ রয়েছে। এখন আবার চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে।’
‘আমরা জানি কীভাবে আমাদের সময় যাবে, হতে পারে আরও বেশি বিনোদনমূলক হবে। কিন্তু একটি বিষয় হল, আমাদের দুটি ম্যাচ বেশি রয়েছে। আমি কর্তৃপক্ষকে বলব খেলার সংখ্যা কমিয়ে আনতে, যাতে প্রতিযোগিতাটি আরও আকর্ষণীয় হয়।’
ভিনিসিয়াস জুনিয়রের উদযাপন নিয়ে আলোচনা বাড়ছে। ৬৫ বর্ষী কোচ বলছেন, ‘খারাপ কোনো কিছুর প্রতি এটি প্রতিক্রিয়া মাত্র। কেউই আসলে বাজে আচরণ সহ্য করতে পারে না, অনেকবেশি পরিমাণ ঘটে বিষয়টি, এমনকি আমিও সহ্য করতে পারব না। চারপাশে যেসব বিষয় ঘটছে সেখানে ঠোঁটে আঙুল দিয়ে এ উদযাপন সাধারণ ঘটনা।’
স্প্যানিশ জায়ান্টদের বেশকিছু খেলোয়াড় চোটের কারণে এখনও মাঠের বাইরে আছেন। তালিকায় আছেন জুড বেলিংহ্যাম, অরিলিও শুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, ড্যানি সেবায়োসের মতো খেলোয়াড়। তবে শুয়ামেনি ও বেলিংহ্যাম মঙ্গলবার দলে ফিরতে পারবেন।







