স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি রিং বসানো হচ্ছে

পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। এ অবস্থায় রোববার ১৫ নভেম্বর বিকেল ৪টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) তার হৃদযন্ত্রে রিং বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে গেছে, বুকে ব্যথা অনুভব করায় গত শনিবার সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।
বর্তমানে তার এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। এ জন্য দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের ওই সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসার নেতৃত্ব দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
এর আগে শনিবার চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম করেন। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ চিকিৎসা কার্যক্রমের তথ্য নিশ্চিত করেন হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি।
সরদার মো. সাখাওয়াত হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য এবং বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।







