চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিথ্যা অভিযোগে’ স্থানীয়দের হামলার শিকার ‘নির্দোষ’ রাবিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ০৩, জুন ২০২৪
বিনোদন
A A
সৌন্দর্যবতী নারী মডেল, হালকা বাদামী পটভূমিতে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে মুম্বাইয়ের রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে সম্প্রতি সংবাদের শিরোনাম হন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। জানা গিয়েছিল, রাবিনার চালক বেপরোয়া গাড়ি চালানোর কারণে মুম্বাইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে একই পরিবারের তিনজনকে আহত করেন। তবে তদন্তে নামতেই অন্য তথ্য প্রকাশ্যে আনলো মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতেই দেখা গেলো, অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের গাড়ি কাউকে ধাক্কা মারেনি! উল্টো উত্তেজিত জনতার হাতে হেনস্থার মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

এর আগে ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছেন,  রাবিনার গাড়ির চালক তার মা’কে মারধর করেন। তার দাবি, তার মা, বোন ও ভাইঝি হাউসিং সোসাইটির বাইরের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, সেই সময় রাবিনার গাড়ির ড্রাইভার গাড়ি ঘোরাতে গিয়ে তাদের ধাক্কা মারে।

Banglabid

তবে পুলিশ বলছে, খারের যে বিল্ডিংয়ে ঘটনাটি ঘটেছে তার আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে মহিলারা অভিনেত্রীর গাড়ির কাছাকাছি ছিলেন তবে তারা এতে আঘাত পাননি। রবিবার (২ জুন) দিনভর এই ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলার পর রাতে সোশ্যাল মিডিয়ায় দুটি সংবাদের স্ক্রিনশট শেয়ার করেন রাবিনা। সেখানে লেখা রয়েছে, মুম্বাই জোন ৯-এর ডিসিপি জানান, অভিযোগকারী ভুয়ো অভিযোগ জানিয়েছিল। আধিকারিক আরও জানান, উত্তেজিত জনতা রাবিনার গাড়ির চালককে ঘিরে ধরলে তাকে উদ্ধার করতে নেমে আসেন রাবিনা।

মূলত জনতার সঙ্গে কথা বলার জন্য গাড়ি থেকে নামার পর তাকে রীতিমতো গালিগালাজ করা হয়, ধাক্কা মারা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে রাবিনাকে বলতে শোনা যায়, ‘প্লিজ আমাকে মারবেন না’। ওই ব্যক্তি দাবি করেছেন যে অভিনেত্রী মদ্যপ ছিলেন এবং গাড়ি থেকে নেমে মহিলাকে মারধর শুরু করেন। যদিও তা সম্পূর্ণ মিথ্যা। রাবিনা মদ্যপ ছিলেন না, জানিয়েছে পুলিশ।

বিবাদের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই খার থানায় গিয়ে একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেয়। পরে অবশ্য নিজেদের মধ্যে ব্যাপারটি মিটিয়ে নিয়ে কোন অভিযোগ না করার সিদ্ধান্ত নেয় দুই পক্ষ।

Reneta

তবে রাবিনাকে হেনস্থা করার ভিডিও সামনে আসার পর অভিনেত্রীর অভিযোগ না জানানোর সিদ্ধান্তে সমালোচনায় মুখর হন অনেকেই। এই রকম মিথ্যা অভিযোগকারীদের শাস্তি হওয়া উচিত বলেই মনে করেন তারা। – বলিউড হাঙ্গামা

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেপরোয়া গাড়ি চালানোরাবিনা ট্যান্ডন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাস উল্টে পড়লো শিক্ষার্থীদের ওপরে, স্কুলছাত্রী নিহত

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT