চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম দিনেই যেসব রেকর্ড করলো ‘কেজিএফ ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বক্স অফিসে রীতিমত ঝড় বইয়ে দিবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, কিছুটা ইঙ্গিত ছিলো আগেই। মুক্তির প্রথম দিনে ঝড় নয়, ভারতীয় সংবাদ মাধ্যম বলছে- বক্স অফিসে রীতিমত সুনামি বইয়ে দিয়েছে ভারতীয় কন্নড় ইন্ডাস্ট্রির আলোচিত এই ছবিটি।

ভারতীয় কন্নড় ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যা মুক্তি পেল বৃহস্পতিবার। আর মুক্তির সঙ্গে সঙ্গেই রীতিমত হইচই ফেলে দিয়েছে ছবিটি। এই ছবিতে দর্শক যেমন মেতেছেন, সমালোচকরাও দিচ্ছেন বাহবা। আর দিন শেষে বক্স অফিসে গড়েছে দারুণ সব রেকর্ড!

১০ হাজারের বেশি পর্দায় মুক্তি পাওয়া ‘কেজিএফ ২’ মুক্তির প্রথম দিনে বলিউড বক্স অফিসের মতে বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১৯০ কোটি রুপি। এরমধ্যে পুরো ভারত থেকে ছবিটির আয় ১৩১ থেকে ১৫৪ কোটির মতো। তারমধ্যে শুধু হিন্দি ভার্সনে ছবিটি আয় করেছে ৫২ কোটি রুপির বেশি।

মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ভারতীয় কোনো সিনেমার বক্স অফিস আয় অনুযায়ি ট্রিপল আর ও বাহুবলীর পরেই জায়গা করেছে নিয়েছে ‘কেজিএফ ২’। মুক্তির প্রথম দিনে ট্রিপল আর বিশ্বব্যাপী আয় করেছিলো ২২৩ কোটি রুপি এবং বাহুবলী-২ আয় করেছিলো ২১৪ কোটি রুপি।

ভারতীয় দক্ষিণী কোনো ছবি হিসেবে হিন্দি ভার্সনে সবচেয়ে দাপুটে ছবি হতে যাচ্ছে ‘কেজিএফ ২’। বক্স অফিস অনুযায়ি মুক্তির প্রথম দিনে কোনো দক্ষিণী ছবি হিসেবে সাড়া জাগানো ছবি ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ আয় করেছিলো ৪১ কোটি রুপি, এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া ‘ট্রিপল আর’ প্রথম দিনে আয় করে প্রায় ২০ কোটি রুপি। অথচ কেজিএফ আয় করেছে ৫২ কোটির রুপির বেশি।

হিন্দি ভার্সনে এরইমধ্যে শুক্রবারের অগ্রিম টিকেট আগেই ২২ কোটি রুপি বিক্রি হয়ে গেছে। সপ্তাহের প্রথম চারদিন হিন্দি ভার্সনে অগ্রিম টিকেট বিক্রি হয়েছে ৬০ কোটি রুপির বেশি। ধারণা করা হচ্ছে, দক্ষিণ ভারতের কোনো ছবি হিসেবে হিন্দি ভার্সনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হতে পারে ‘কেজিএফ ২’।

Reneta

যশ অভিনীত সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। মাঝখানে করোনার কারণে সিনেমাটি নিয়ে প্রতীক্ষার প্রহর শুধু দীর্ঘই হয়েছে দর্শকের।

‘কেজিএফ’ এর কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে এবং তার বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন সহ আরো অনেকে।

প্রশান্ত নীল পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী কন্নড় সহ তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কন্নড়কেজিএফকেজিএফ ২তামিলতেলেগুদক্ষিণীপ্রশান্ত নীলবাহুবলী ২ভারতীয় ছবিমালায়ালামযশরাবিনা ট্যান্ডনসিনেমাহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT