রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ভাটারা এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতে ঘটনায় দায়ের হওয়া মামলাসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।
গ্রেপ্তারের পর মিজানকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।







