অপরাধ

খুলনা রেঞ্জের ১০ জেলায় একদিনে গ্রেপ্তার ২২০

৯৫ জনের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে, যা নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুলনা বিভাগের ১০ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ২২০ জনকে গ্রেপ্তার করেছে খুলনা রেঞ্জ পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯৫ জনের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা, ইন্ধন ও সহযোগিতার অভিযোগ রয়েছে।

বুধবার খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের প্রেস ও মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত খুলনা রেঞ্জের আওতাধীন ১০ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনায় ৩৫, বাগেরহাটে ১২, সাতক্ষীরায় ১৬, যশোরে ২৯, ঝিনাইদহে ৪৪, মাগুরায় ১১, নড়াইলে ১৯, কুষ্টিয়ায় ২৬, চুয়াডাঙ্গায় ২০ এবং মেহেরপুরে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহে ৪৪ জন। এরপর খুলনায় ৩৫ ও যশোরে ২৯ জন গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম আটজন গ্রেপ্তার হয়েছেন মেহেরপুরে।

খুলনা রেঞ্জ পুলিশ জানিয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সহযোগীদের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলা, সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করা এবং জনমনে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:খুলনা রেঞ্জ গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…