চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনদেশেও সর্বোচ্চ থিয়েটারে মুক্তির টার্গেট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৪
বিনোদন
A A
রাজকুমার এর লুক পোস্টারে মুগ্ধ নেটিজেন, নতুন সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের সিনেমাগুলো বিশ্বব্যাপী মুক্তি নিয়ে বারবার তাগিদ দিয়ে থাকেন শাকিব খান। এই সুপারস্টারের ছবি ‘প্রিয়তমা’ বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শনের পর সাফল্য পায়। এবার আরো বড় সাফল্যের লক্ষ্যে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে শাকিবের ঈদের ছবি ‘রাজকুমার’।

‘প্রিয়তমা’র পর একই টিমের নির্মিত ছবি ‘রাজকুমার’ আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যে পরিবেশনা করতে যাচ্ছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজ থেকে সোমবার এক পোস্টের মাধ্যম্যে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ এপ্রিল থেকে একযোগে কানাডা, আমেরিকা ও মধ্যপ্রাচ্য সফরে ‘রাজকুমার’ আসছে। আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশি সিনেমার সিংহাসন জয় করেই কি তবে এ সফর শেষ হবে?

এর আগে ‘অন্তর্জাল’ এবং ‘এমআর নাইন’ পরপর দুই ছবি যুক্তরাষ্ট্র ও কানাডায় সর্বোচ্চ দেড়’শ থিয়েটারে মুক্তি দিয়েছিল স্বপ্ন স্কেয়ারক্রো। এছাড়া আরব আমিরাত, ওমান, কাতারেও ২০১৭ সালে ‘নবাব’সহ একাধিক বাংলা ছবি মুক্তি দিয়েছিল। এবার সেখানেও এবার ‘রাজকুমার’ যাচ্ছে বড় পরিসরে।

Banglabid

স্বপ্ন স্কেয়ারক্রো চেয়ারম্যান মোহাম্মদ অলিউল্লাহ সজিব বলেন, প্রিয়তমা যেহেতু আশানুরূপ ব্যবসা করেছিল, প্রবাসী দর্শকদের কাছে একই টিমের ‘রাজকুমার’র বেশ ইতিবাচক। আমাদের সর্বোচ্চ থিয়েটারে রিলিজের সক্ষমতা রয়েছে। বাকিটা ‘রাজকুমার’ টিমের প্রমোশনের উপর নির্ভর করছে।

শাকিব খানসহ ‘রাজকুমার’র পরিচালক হিমেল আশরাফ চাচ্ছেন দেশে মুক্তির সঙ্গে সঙ্গে ‘রাজকুমার’ বিশ্বব্যাপী চালাবেন। পরিচালক বলেন, প্রিয়তমা যেসব দেশে চলেছে সেগুলো তো থাকবেই, এবার আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও গুরুত্ব দিচ্ছি।

হিমেল আশরাফ বলেন, পুরো মধ্যপ্রাচ্যের বড় অংশ জুড়ে বাংলাদেশিরা থাকে। যারা মোটামুটি সবাই বাংলাদেশের সিনেমা ও শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে। এ কারণে আমাদের টার্গেট বড়। সর্বোচ্চ পরিসরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছবি দেয়ার ইচ্ছে আছে।

Reneta

হিমেলের বক্তব্য অনুযায়ী শুধু দুবাই নয়, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েতসহ সবগুলো দেশে রাজকুমার মুক্তির জোর চেষ্টা চলছে।

হিমেল আশরাফ বলেন, আগের চেয়ে আরও পরিসরে এবারের ছবির রিলিজ আমাদের জন্য যেমন সম্মানের তেমন চ্যালেঞ্জিং।

প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। বিগ বাজেটের এই ছবি প্রযোজনায় রয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআরশাদ আদনাননির্মাতারাজকুমারলিড বিনোদনশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT